শান্তি আলোচনা

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

Post Image

শান্তি আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) রাতে প্রতিনিধি দলটি ইসলামাবাদে পৌঁছায়।

পররাষ্ট্র দপ্তরের (এফও) মুখপাত্র তাহির আন্দ্রাবির বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিমানবন্দরে পৌঁছানোর পর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আব্বাস আরাগচিকে অভ্যর্থনা জানান। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সর্বশেষ আঞ্চলিক ঘটনাগুলো এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টা নিয়ে বৈঠক করবেন।

অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার আলোচনার জন্য শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তান সফর করবেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন, ‘আমার এই সফরের উদ্দেশ্য হলো আমাদের অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা এবং আঞ্চলিক ঘটনাগুলো নিয়ে পরামর্শ করা। প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।’


অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান ছাড়াও আরও ২ দেশ সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসলামাবাদে বৈঠকের পর রাশিয়া ও ওমানেও যাবেন তিনি। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরুর পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার লক্ষ্য দুই দেশের চলমান সংঘাতের অবসান ঘটানো। শুক্রবার আরাগচি ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যে ধারাবাহিক টেলিফোন আলাপের পরই ইসলামাবাদের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।



এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘জুলাই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’

নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

সীতাকুণ্ডে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ আজ

জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

বেঁচে থাকতে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না : ফরহাদ

থানার ভেতরে ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

সর্বাধিক পঠিত

ভোটে কত সময় লাগবে, মক ভোটিংয়ে পর্যালোচনা করলো কমিশন

আইনের ঊর্ধ্বে কেউ নয় : শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে ড. ইউনূস

গেজেট থেকে আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম বাদ

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : ঢাকা রেঞ্জের ডিআইজি

২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের নির্দেশ

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড