ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকের তারিখ নির্ধারণ

Post Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে শনিবার (১৮ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার (২০ এপ্রিল) এ বৈঠক সম্ভাবনা রয়েছে।

এর আগে শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ আলোচনা নির্দিষ্ট কোনো চুক্তি ছাড়াই শেষে হয়েছে। তার আগে গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। পরে ইসরায়েলও যুদ্ধবিরতি সমর্থন করে।

এদিকে বুধবারের (২২ এপ্রিল) মধ্যে যদি আলোচনা থেকে কোনো সুনির্দিষ্ট চুক্তি না আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আর না-ও বাড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্য পুনরায় সামরিক আগ্রাসনের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।

এয়ার ফোর ওয়ানে থাকাকালীন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল— আলোচনা ব্যর্থ হলে তিনি কি যুদ্ধবিরতি দীর্ঘায়িত করবেন নাকি পুনরায় হামলা শুরু করবেন? জবাবে তিনি বলেন, ‘হয়তো আমি এর মেয়াদ বাড়াব না।’

প্রেসিডেন্ট আরও বলেন, ‘হয়তো আমি মেয়াদ বাড়াব না, সেক্ষেত্রে অবরোধ জারি থাকবে। দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা ফেলা শুরু করতে হবে।’

দ্বিতীয় দফার আলোচনা সম্পর্কে অবগত ইরানি সূত্রের বরাতে সিএনএন জানায়, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত সোমবার তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকের সময়সূচী সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনও কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

অবশ্য এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) দিনের শুরুর দিকে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, উভয় পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বেলুচিস্তানে শাটল ট্রেনে হমলা, নিহত ২৪

চার দিনের চীন সফরে পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে: ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গভিরের ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিলো ভারত সরকার

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে ছিলেন ৩ সেনা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতাই আলোচনায় বাধার কারণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, নিহত ৫৬

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী