রাশেদ প্রধানের বাড়িতে হামলা, জামায়াতের নিন্দা

Post Image

রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসায় হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ ধরনের ঘটনা নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের আকাঙ্ক্ষার পরিপন্থী।


শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।


বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসার সামনে আজ সকালে মব সৃষ্টি ও হামলার ঘটনা বিএনপি সরকারের ফ্যাসিবাদী হয়ে ওঠার ইঙ্গিত বহন করে।


তিনি উল্লেখ করেন, রাশেদ প্রধানের বক্তব্যে একটি শব্দ ব্যবহারকে কেন্দ্র করে পরমতসহিষ্ণু রাজনীতির পরিবর্তে মব কালচার তৈরি করা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমি রাশেদ প্রধানের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি এবং রাশেদ প্রধানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করছি।



বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, মব সৃষ্টির সময় পুলিশ প্রশাসনের নির্বিকার থাকা নাগরিকের আইনের শাসন পাওয়ার অধিকারকে ক্ষুণ্ণ করেছে। তিনি বলেন, পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।


হামলার সময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব জনি নন্দীকে মারধর ও আটকে রাখার ঘটনারও নিন্দা জানান মিয়া গোলাম পরওয়ার। জনি নন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক ঘটনার প্রতিবাদ রাজনৈতিকভাবেই হওয়া উচিত।


বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা, চাঁদাবাজি ও হাসপাতালে মববাজির মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পরিপন্থী উল্লেখ করে তিনি বিএনপিকে তাদের নেতাকর্মীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ডুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিবিরের প্রতিবাদ

এবার চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে

জামায়তে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দী

১৪ বারের মতো পিছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

সর্বাধিক পঠিত

নারী কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেব না: জেলা জামায়াতের আমির

ইসির বিরুদ্ধে কঠোর ‘কর্মসূচি’র বার্তা মামুনুল হকের

একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ

‘এমপি অইলে ফ্রি ওয়াজ’

এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে: মির্জা ফখরুল

ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি মাটির উপরেও কেউ চাঁদাবাজির সাহস পাবে না

কৃষ্ণ নন্দীর বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন যিনি

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

তুলি পেশায় ‘গৃহিণী’, সম্পদ ২ কোটি ৩৪ লাখ টাকার

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন