আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী

Post Image

চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজযাত্রীরা হজক্যাম্পে আসতে শুরু করেছেন। হজযাত্রা সামনে রেখে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়াকোবাদ হজক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর আশকোনায় অবস্থিত হজক্যাম্পে হঠাৎ উপস্থিত হন মন্ত্রী। এ সময় হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং হজক্যাম্পের সামগ্রিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে চান।

এ সময় তিনি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন। ধর্মমন্ত্রী বলেন, ‘হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান, তা নিশ্চিত করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র এ সফরে যেতে পারেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে গভীর রাত পর্যন্ত হজক্যাম্পে অবস্থান করেন মন্ত্রী।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী

ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ

আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পারমাণবিক জ্বালানি লোডিংয়ের অনুমতি, উৎপাদনে যেতে পারবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

সংসদে জামায়াত নেতারা ‘খুবই শৃঙ্খলাবদ্ধ’: স্পিকার

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা

১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে বড় পরিবর্তন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজা, ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সন্ধ‍্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার পরিমান কত জানাল ইসলামিক ফাউন্ডেশন

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

লাগাতার কর্মবিরতিতে প্রাথমিকের সাড়ে ৩ লাখ শিক্ষক

ড. ইউনূস যমুনা ছাড়ছেন কবে, জানা গেল সম্ভাব্য সময়

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে ফের জেরা করবেন স্টেট ডিফেন্স

বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনকে দায়িত্বশীল হতে হবে: রিজওয়ানা হাসান

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা কমবে ৫০ শতাংশ’