বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনকে দায়িত্বশীল হতে হবে: রিজওয়ানা হাসান

Post Image

বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে নিয়মিত অভিযান চালাতে হবে। বাজার, শপিং মল ও ফুটপাত এলাকায় সচেতনতা ও কঠোর নজরদারির আওতায় আনতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে জনগণের অভ্যাসে পরিবর্তন আনতে হবে।

সোমবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে(এনআইএলজি) সিটি করপোরেশনের নবম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 

পরিবেশ উপদেষ্টা বলেন, শব্দদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে শব্দনিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বায়ুদূষণ কমাতে নির্মাণসামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ, ঢেকে পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি করপোরেশনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

রিজওয়ানা হাসান আরো বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক, শব্দ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন। তিনি বলেন, দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মকর্তাদের কাজের দক্ষতা এবং নগরসেবা আরও উন্নত করবে বলে আশা করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে এনআইএলজি’র মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এবং এনআইএলজি’র পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. কায়েসুজ্জামান বক্তব্য রাখেন।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি