‘ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি’

Post Image


বিএনপি তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামীতে এটি অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজারে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘সরকারের প্রথম দিককার পদক্ষেপগুলোর মধ্যে ছিল কৃষকদের জন্য কৃষি ঋণ সুদসহ মওকুফ করা। এ খাতে যে রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে, তা সরকার নিজ উদ্যোগে ব্যাংকিং খাতের মাধ্যমে সমন্বয় করেছে। ‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে। ভোটের কালি মোছাবার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি।’


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যেখানে পরিবারের প্রধান হিসেবে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।’


এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


তিনি বলেন, ‘সমাজের ধর্মীয় নেতারা ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। অতীতে এ ধরনের উদ্যোগ না থাকলেও বর্তমান সরকার তাদের ভূমিকার যথাযথ মূল্যায়ন করছে।’


অনলাইনে জুয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবেলায় সরকার গবেষণা চালাচ্ছে এবং কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে এরইমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

গরিব মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কি দূরে সরিয়ে দিচ্ছে বিএনপি সরকার

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

চারভাগের একভাগ দামও মিলছে না চামড়ায়, হতাশ খুচরা ব্যবসায়ীরা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড় হতে পারে

প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সর্বাধিক পঠিত

সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের

৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করতে হবে

মোটর সাইকেলে দুইজন হাদীকে গুলি করে

বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: জাহিদুল ইসলাম

মাদ্রাসাছাত্রের করুণ অবস্থা দেখে কাঁদলেন হাসনাত

আসামিদের পালাতে ও অস্ত্র লুকাতে সাহায্য করেছেন ফয়সালের বাবা-মা: আদালতে জবানবন্দি

গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি