২১ ঘণ্টার বৈঠকে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

Post Image


ইসলামাবাদে চলা ২১ ঘণ্টার বৈঠকে ডোনাল্ড ট্রাম্পকে অন্তত ডজনখানেকবার ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এসময় সিদ্ধান্ত নিতে আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেন মার্কিন প্রতিনিধি দল। তবে এসব আলোচনায় ফল হয়নি। খবর এনডিটিভির

মধ্যপ্রাচ্য সংঘাত তথা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতির আলোচনাও থেমেছে সিদ্ধান্ত ছাড়াই। গত শনিবার প্রায় ২১ ঘণ্টা ধরে পাকিস্তানের মধ্যস্থতায় চলা এই শান্তি আলোচনা ফলহীনভাবে শেষ হয় বলে জানান ভ্যান্স। 

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত কথা বলছিলাম। ঠিক কতবার কথা হয়েছে জানি না—গত ২১ ঘণ্টায় হয়তো অর্ধডজন বা এক ডজনবার।’

ভ্যান্স আরও জানান, প্রতিনিধি দলটি অ্যাডমিরাল ব্রাড কুপার, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা দলের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেছে। তিনি বলেন, ‘আমরা সব সময় যোগাযোগে ছিলাম, কারণ আমরা সৎভাবে আলোচনা করছিলাম। আমরা এখান থেকে একটি চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব নিয়ে ফিরছি।’

কেন ভেঙে গেল আলোচনা, সে বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানালেও ভ্যান্স জানান, মূল বিরোধের বিষয় ছিল পারমাণবিক অস্ত্র। তিনি বলেন, ‘স্পষ্ট প্রতিশ্রুতি চাই যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো সক্ষমতাও অর্জন করবে না, যা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সহায়তা করবে।’

তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ‘মূল লক্ষ্য’ বলে উল্লেখ করে আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে ইরানের কাছ থেকে এই প্রতিশ্রুতি চাইলেও এখনো তা পায়নি। তবে আমরা আশা করি, ভবিষ্যতে তা পাওয়া যাবে।

অন্যদিকে, ইরান এই অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক’ দাবিকে দায়ী করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ‘ইরানের প্রতিনিধি দল ২১ ঘণ্টা ধরে জাতীয় স্বার্থ রক্ষায় নিবিড়ভাবে আলোচনা করেছে। কিন্তু মার্কিন পক্ষের অযৌক্তিক দাবির কারণে কোনো অগ্রগতি হয়নি এবং আলোচনা শেষ হয়ে যায়।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে গ্যাসের ট্যাংকার

খসড়া চুক্তিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল

ইরানের সঙ্গে চুক্তি এখনই নয়: ট্রাম্প

অবশেষে খুলতে যাচ্ছে হরমুজ প্রণালী

বেলুচিস্তানে শাটল ট্রেনে হমলা, নিহত ২৪

চার দিনের চীন সফরে পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে: ডোনাল্ড ট্রাম্প

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী