চার দিনের চীন সফরে পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Post Image

চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৩ মে) তিনি হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং যাইদং এবং বেইজিংয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে হাংঝৌতে চীনের কমিউনিস্ট পার্টির ঝেইঝিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠকে অংশ নেন শাহবাজ শরিফ। বৈঠকের সময় তার উপস্থিতিতে দুটি সহযোগিতা চুক্তি সই হয়। এর মধ্যে ঝেইঝিয়াং ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকও অন্তর্ভুক্ত রয়েছে।

জানা গেছে, এই সমঝোতার মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির প্রসঙ্গ তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে উন্নয়নভিত্তিক, জনকল্যাণমূলক এবং বাস্তবমুখী সহযোগিতার নতুন অধ্যায় শুরু হচ্ছে।

সফরের সময় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আলিবাবা গ্রুপের সদর দপ্তরও পরিদর্শনের কথা রয়েছে শাহবাজ শরিফের।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চার দিনের চীন সফরে পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে: ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গভিরের ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিলো ভারত সরকার

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে ছিলেন ৩ সেনা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতাই আলোচনায় বাধার কারণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আজও ব্যাংক খোলা, চলবে স্বাভাবিক লেনদেন

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, নিহত ৫৬

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে ছিলেন ৩ সেনা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতাই আলোচনায় বাধার কারণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান