বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলেন বালেন্দ্র শাহ

Post Image

বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টার অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপ কুমার সাহকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রধানমন্ত্রী সচিবালয় জানিয়েছে, ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য বীমা বোর্ডে মেয়াদ শেষ হওয়ার পর স্ত্রীকে পুনরায় নিয়োগের ক্ষেত্রে পদের মর্যাদার অপব্যবহার করায় আরএসপি সভাপতি রবি লামিছানে এই ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা দীপা দাহাল সংবাদমাধ্যমকে জানান, বুধবার আরএসপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশন সাহকে অপসারণের সুপারিশ জমা দেয়। বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই গ্রহণ করেছেন।

এই ঘটনার জেরে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতাকেও সতর্ক করা হয়েছে। সাহের স্ত্রীর পুনরায় নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে সামলাতে ব্যর্থ হওয়ার কারণে লামিছানে তাকে সতর্ক করার সুপারিশ করেছিলেন। দাহাল জানান, এই সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী মন্ত্রী মেহতাকে সতর্ক করেছেন।

উল্লেখ্য, গত বছর তরুণ প্রজন্মের দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা ও প্রজন্মগত পরিবর্তনের দাবিতে হওয়া আন্দোলনের পর এটিই ছিল নেপালের প্রথম সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ঐতিহ্যবাহী দলগুলোকে পরাজিত করে গত মার্চ মাসে ক্ষমতায় আসেন নবীন রাজনীতিক বালেন নামে পরিচিত শাহ এবং তার দল আরএসপি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের সরাসরি আলোচনা শুরু

বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলেন বালেন্দ্র শাহ

চরম অবিশ্বাস নিয়ে আলোচনায় বসছে ইরান : আরাগচি

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক

৪৬ বছর পর যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক বৈঠক

হরমুজে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি

ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট , শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ

ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা

সর্বাধিক পঠিত

ট্রাম্পকে নিয়ে তর্ক, মেয়েকে গুলি করে হত্যা বাবার

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প