সংসদে বিরোধীদলীয় নেতা

সরকারি দল হয়তো খুব মেধাবী, তাই কাগজ দেখেই সব বুঝে ফেলেছে

Post Image

অধিবেশন শুরুর আগে থেকেই ডকুমেন্টস না দেয়ায় সংসদে চাপা ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ‘অর্থ ২০২৫-২০২৬ অর্থবছর বিল, ২০২৬’ সংসদে সর্বসম্মতিক্রমে পাসের পর স্পিকার বিরোধীদলীয় নেতার বক্তব্য জানতে চাইলে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে দুটি বিষয়ে অনুরোধ করেছিলাম। একটা হলো ১৩৩টি অধ্যাদেশের সবগুলো এখানে আসবে। আরেকটি বিষয় ছিল, ৩ দিন আগে আমাদেরকে ডকুমেন্টগুলো দেয়ার কথা। সমস্যা ও বাস্তবতা বিবেচনা করে বলা হয়েছিল, ন্যূনতম একদিন আগে দেয়া হবে। কিন্তু আমি তো অর্থনীতির ছাত্র না। এতগুলো ডকুমেন্ট টেবিলে আসার পর আমাকে দেয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, একদিকে সংসদ চলছে, আরেক দিকে, ডকুমেন্টগুলো এখানে রেখে দেয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, তাই কিছুই বুঝতে পারিনি। এখন উপরে হাত তুলবো, নাকি নিচে নামাবো সেটাও বুঝতে পারিনি। সংসদ সদস্য হিসেবে যদি কিছুই না বুঝে হ্যাঁ বলি, তাহলে সেটা হবে অপরাধ। আবার না বুঝে ‘না’ বললে, সেটাও হবে অপরাধ। এজন্য চুপ থেকেছি।

জামায়াত আমির বলেন, এখানে সরকারি দলের সদস্য যারা আছেন, তারা হয়ত সবাই অর্থনীতির ছাত্র, খুব স্মার্ট এবং খুব মেধাবী ছাত্র ছিলেন। ফলে কাগজ দেখা মাত্রই ভেতরে কী আছে, তারা হয়ত সেটা বুঝে ফেলেছেন। কিন্তু আমরা বুঝতে পারিনি। এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কী করবো, সেই বিষয়ে আমাদেরকে একটু পরামর্শ দেন।B

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

সরকারি দলের মধ্যে সমঝোতা ভঙ্গের অভিযোগ বিরোধী দলের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

সরকারি দল হয়তো খুব মেধাবী, তাই কাগজ দেখেই সব বুঝে ফেলেছে

হাদী হত্যাকান্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে বললেন সারজিস

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাশ

সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সর্বাধিক পঠিত

জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো ঢাকা

হাসিনার মামলার রায় সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

আজ ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’কর্মসূচি

কেউ মনোকষ্ট পেয়ে থাকলে হৃদয়ের অন্তস্থল থেকে বলছি দুঃখিত: প্রেস সচিব

ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ

হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন থাকবে