সৌদিতে কফিল-প্রতারণায় বিপাকে প্রবাসীরা, বাড়ছে অনিশ্চয়তা

Post Image

বাংলাদেশি শ্রমিকদের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরবে কফিলদের প্রতারণা ও ভুয়া প্রলোভনে চরম অনিশ্চয়তায় পড়েছেন বহু প্রবাসী। নিয়ম অনুযায়ী আকামা নবায়নের দায়িত্ব কফিলদের হলেও, উল্টো শ্রমিকদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করে তা আত্মসাতের অভিযোগ উঠেছে।

আকামা না থাকায় পুলিশের ধরপাকড় এড়াতে প্রায় দেড় লাখ প্রবাসী আত্মগোপনে বা ‘পলাতক’ অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকেই কারাগারে মানবেতর জীবনযাপন করছেন, আবার কেউ কেউ নির্যাতনের শিকার হচ্ছেন।

একই সঙ্গে দেশীয় রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ রয়েছে—ভালো চাকরির আশ্বাসে ১০–১২ লাখ টাকা নেওয়া হলেও বাস্তবে মিলছে না প্রতিশ্রুত কাজ বা বেতন।

প্রবাসীদের একটি অংশ এসব পরিস্থিতির জন্য বাংলাদেশ দূতাবাসের কার্যক্রমকেও দায়ী করছেন।

সংকট নিরসনে সৌদি সরকারের সঙ্গে দ্রুত দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি কফিলদের অনিয়ম বন্ধ এবং প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে দূতাবাসে শক্তিশালী সেল গঠনের দাবি জানিয়েছেন তারা।


মোশারফ হোসেন

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

সৌদিতে কফিল-প্রতারণায় বিপাকে প্রবাসীরা, বাড়ছে অনিশ্চয়তা

হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু

সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্য অধিদপ্তর

সিঙ্গাপুর থেকে এলো আরও ২৭৩০০ টন ডিজেল

কুয়েতকে মানবিক সহায়তা প্রদানের প্রস্তাব বাংলাদেশের

চার জেলায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে করা আলোকসজ্জায় নিষিদ্ধ

সর্বাধিক পঠিত

‘আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’

প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার

নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতীয় পার্টির

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত

শেখ হাসিনার গোপন ভল্টে মিলল ৮৩৩ ভরি স্বর্ণ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন