চার জেলায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

Post Image

দেশের চার জেলায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে এসব মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানে তথ্য নিচে তুলে ধরা হলো: 

কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভাদালিয়া এলাকার এই শিশুটি আট দিন ধরে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিলেও আর্থিক সংকটে পরিবার তা পারেনি। অবশেষে শুক্রবার ভোরে শিশুটি মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্ত এলাকাগুলোতে ইতিমধ্যে বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ময়মনসিংহ: ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। ময়মনসিংহের স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো টিকা না নেওয়া এবং অসচেতনতার কারণে অনেক সময় গ্রামীণ এলাকার শিশুরা এ ধরনের রোগে বেশি ঝুঁকিতে পড়ে।



এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা দেয়া হবে। টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

সৌদিতে কফিল-প্রতারণায় বিপাকে প্রবাসীরা, বাড়ছে অনিশ্চয়তা

হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু

সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্য অধিদপ্তর

সিঙ্গাপুর থেকে এলো আরও ২৭৩০০ টন ডিজেল

কুয়েতকে মানবিক সহায়তা প্রদানের প্রস্তাব বাংলাদেশের

চার জেলায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে করা আলোকসজ্জায় নিষিদ্ধ

সর্বাধিক পঠিত

‘আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’

প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার

নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতীয় পার্টির

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত

শেখ হাসিনার গোপন ভল্টে মিলল ৮৩৩ ভরি স্বর্ণ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন