পানির ট্যাংকে মিললো ১১০০ লিটার ডিজেল

Post Image


পানির ট্র্যাঙ্ক থেকে অবৈধ মজুত করা ১ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই অবৈধ মজুতদারকে আটক করা হয়েছে। আটক দুই মজুতদার হলেন- শাহজাদপুর উপজেলার শাহাদত হোসেন ও রায়গঞ্জ উপজেলার খিরিতলা গ্রামের প্রকাশ কুমার মাহাতো।

সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার চড়িয়া বাজার এলাকার মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা নামক স্থানে গত বুধবার (১ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়। এতে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজে ১ হাজার লিটার ও চান্দাইকোনায় দুটি পানির ট্যাংকে ১ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পৃথক দুটি ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ (সদর সার্কেল), সাইফুল ইসলাম (রায়গঞ্জ সার্কেল), সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি আহসানুল ইসলাম ও সলঙ্গা থানার ওসি সাকিউল আযম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

বাণিজ্য

সর্বশেষ খবর

স্বর্ণের দামে বড় পতন

আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

বিদেশি বিনিয়োগে বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম

দেশে বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

হরমুজ এড়িয়ে সৌদি থেকে দেশে আসছে বিশাল জ্বালানি

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

এস আলমকে গ্রেপ্তারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহকদের

সর্বাধিক পঠিত

আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড

স্বর্ণের দামে বড় পতন

৪২০ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

ভারতের চালে শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন ট্রাম্প

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

রিটেইলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে: জ্বালানি উপদেষ্টা

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকে

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক

ঋণ খেলাপিদের নাম ও ছবি প্রকাশ করতে চান ব্যাংকাররা