দেশে বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

Post Image

দেশের বাজারে বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিনের দাম পড়বে ১৮০ টাকা লিটার।

বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিনের দাম নির্ধারিত রয়েছে ১৭৬ টাকা। অর্থাৎ, ভোক্তা পর্যায়ে বোতলজাত ও খোলা সয়াবিনের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রিফিংয়ে বৈশ্বিক পরিস্থিতির কারণে সারাবিশ্বেই পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এ সময় বাজারের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা করেন মন্ত্রী।


বাণিজ্যমন্ত্রী বলেন, যেকোনো মূল্য বৃদ্ধিই ভোক্তার ওপর চাপ। তবে আগামীতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার প্রতিফলন দেশের তেলের বাজারেও দেখা যাবে। এ সময় ভোজ্যতেলের বিভিন্ন অনিয়ম ঠেকাতে মনিটরিং আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।


ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দদের মধ্যে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, এখন যে সমন্বয় করা হলো তাতে ব্যবসায়ীদের লস হবে। তারপরও সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। এ সময় ঈদের পর আবারও মূল্য সমন্বয় করার অনুরোধ জানান তিনি।

এই বিভাগের আরও খবর

বাণিজ্য

সর্বশেষ খবর

স্বর্ণের দামে বড় পতন

আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

বিদেশি বিনিয়োগে বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম

দেশে বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

হরমুজ এড়িয়ে সৌদি থেকে দেশে আসছে বিশাল জ্বালানি

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

এস আলমকে গ্রেপ্তারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহকদের

সর্বাধিক পঠিত

স্বর্ণের দামে বড় পতন

৪২০ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

ভারতের চালে শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন ট্রাম্প

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

রিটেইলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে: জ্বালানি উপদেষ্টা

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকে

ঋণ খেলাপিদের নাম ও ছবি প্রকাশ করতে চান ব্যাংকাররা

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক

হরমুজ এড়িয়ে সৌদি থেকে দেশে আসছে বিশাল জ্বালানি