এস আলমকে গ্রেপ্তারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহকদের

Post Image

ইসলামী ব্যাংকসহ ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধনের পর একই স্থানে পাল্টা কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ। এ সময় তারা এস আলমকে গ্রেপ্তারের পাশাপাশি পাচারকৃত অর্থ ফেরত এবং ব্যাংক রেজুল্যুশনের নতুন ধারা বাতিলসহ পাঁচ দফা দাবি জানান।

মানববন্ধনে তারা ‘ইসলামী ব্যাংক দখলের পায়তারা বন্ধ’, ‘ব্যাংক দখলের কালো আইন বাতিল’, ‘এস আলম নো মোর’—ব্যানার প্রদর্শন করেন।

মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি নুরুন নবি মানিক পাঁচ দফা দাবি জানানোর পাশাপাশি ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

১. ব্যাংক লুটেরা এস আলম ও সকল শীর্ষ লুটেরাকে গ্রেপ্তার এবং দেশীয় সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একই সাথে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে।

২. ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের জন্য ব্যাংক রেজুল্যুশন আইনে সংযোজিত ১৮/ক ধারা বাতিল করতে হবে।

৩. ব্যাংকের সামনে অবৈধভাবে মব সৃষ্টিকারী এস আলমের দোসর, পটিয়া বাহিনীকে পুনরায় সুযোগ দেওয়া হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে।

৪. মব সৃষ্টিকারী কোনো অবৈধ দখলদার বাহিনীকে ব্যাংকে প্রবেশের সুযোগ দিলে তা বরদাশত করা হবে না।

৫. ব্যাংকের প্রকৃত মালিক যাদের কাছ থেকে হাসিনার পেটোয়া বাহিনীর মাধ্যমে জোরপূর্বক এস আলম মালিকানা দখল করেছিল, তাদের হাতে অতি দ্রুত ব্যাংক মালিকানা ফেরত দিতে হবে।

এই বিভাগের আরও খবর

বাণিজ্য

সর্বশেষ খবর

বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি

স্বর্ণের দামে বড় পতন

আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

বিদেশি বিনিয়োগে বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম

দেশে বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

হরমুজ এড়িয়ে সৌদি থেকে দেশে আসছে বিশাল জ্বালানি

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

সর্বাধিক পঠিত

স্বর্ণের দামে বড় পতন

বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি

৪২০ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

ভারতের চালে শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন ট্রাম্প

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

রিটেইলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে: জ্বালানি উপদেষ্টা

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকে

দেশে বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক