আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড

Post Image

ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ আগস্ট) থেকে রাজধানীর মিরপুরের রূপনগর শিল্প এলাকায় অবস্থিত কারখানাটি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়।

গত ২০১২ সালে ম্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য বলছে, কারখানাটিতে ১৫০টি মেশিন ছিল। প্রতিষ্ঠানটির প্রধান রপ্তানি পণ্য ছিল টি-শার্ট ও ট্যাংক টপ। নানা প্রতিকূলতায় গত দুই বছর ধরে কারখানাটির উৎপাদন ব্যাহত হচ্ছিল। অবশেষে দীর্ঘদিনের ব্যবসায়িক চাপ ও আর্থিক সংকটের কারণে কারখানাটি বন্ধের সিদ্ধান্ত আসে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হাসান ফয়সাল তার প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সেখানে তিনি লেখেন, শুধু ব‍্যবসায়ীক মন্দার জন‍্যই নয়, বরং কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টার কারণেও প্রতিষ্ঠানটি বন্ধ করতে বাধ‍্য হয়েছেন তিনি। নানাভাবে চেষ্টা করেও তিনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সফল হতে পারেননি। এ জন্য প্রতিষ্ঠানের কর্মীদের কাছে তিনি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষমা চেয়েছেন।

নিচে মাহবুবুল হাসানের দেওয়া সেই চিঠির পুরো অংশটি তুলে ধরা হলো,

‘‘প্রিয় সহকর্মীরা, অত‍্যন্ত দুঃখের বিষয়, আমরা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়ে নোটিশ প্রদান করতে যাচ্ছি। আমি নানান উপায়ে চেষ্টা করেছি প্রতিষ্ঠান টিকিয়ে রাখার। কিন্তু সফল হতে পারলাম না।

শুধু ব‍্যবসায়ীক মন্দার জন‍্যই না, কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টায়ও প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ‍্য হচ্ছি। গত দুই বছরে নানান কারণে ফ‍্যাক্টরির উৎপাদন বন্ধ থেকেছে।

তারপরও বলবো - আমাদের প্রতিষ্ঠানে অনেক দক্ষ এবং উৎসর্গী, নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, আমাদের খারাপ সময়ে পাশে থেকেছেন, ধৈর্য্য ধরেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা তাদের জন‍্য শুভকামনা জানাই - তারা যেন নতুন কাজ খুঁজে পান, তারা যেন ভালো থাকেন।

তাদের সবার কাছে আমি দোয়া চাই, আমি যেন ফ‍্যাক্টরির একটা সুব‍্যবস্থা করে সমস্ত পাওনাদারের পাওনা পরিশোধ করে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারি। আর অন‍্য কোনো ব‍্যবসার মাধ্যমে নিজেকে আবার প্রতিষ্ঠিত করতে পারি। এবং আমাদের কিছু পুরনো কর্মী এবং কর্মচারীদের জন‍্য যেন কোনোভাবে আবার কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি।

সবাইকে ধন্যবাদ!

সবাই দোয়া করবেন আমার জন‍্য!

মাহবুবুল হাসান ফয়সাল, ম‍্যানেজিং ডিরেক্টর, ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড’’

এই বিভাগের আরও খবর

বাণিজ্য

সর্বশেষ খবর

আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

বিদেশি বিনিয়োগে বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম

দেশে বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

হরমুজ এড়িয়ে সৌদি থেকে দেশে আসছে বিশাল জ্বালানি

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

এস আলমকে গ্রেপ্তারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহকদের

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড

৪২০ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

ভারতের চালে শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন ট্রাম্প

রিটেইলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে: জ্বালানি উপদেষ্টা

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকে

ঋণ খেলাপিদের নাম ও ছবি প্রকাশ করতে চান ব্যাংকাররা

হরমুজ এড়িয়ে সৌদি থেকে দেশে আসছে বিশাল জ্বালানি