জন্মাষ্টমীর অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকছে : ডিএমপি কমিশনার

Post Image

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৬ আগস্ট উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জন্মাষ্টমী উদযাপন হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে ওইদিন রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এরইমধ্যে শোভাযাত্রা ও অন্যান্য আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার ডিএমপি সদর দফতরে জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, শোভাযাত্রা ও অন্যান্য আয়োজন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য প্রতি বছরের মতো এবারও ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী, সিটি কর্পোরেশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানগুলোয় নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে।

সভার শুরুতে ডিএমপির যুগ্ম-কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষ্যে নেওয়া সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। 

সভায় প্রতিটি মন্দিরে উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও স্বামীবাগ ইসকন মন্দিরে আর্চওয়ে স্থাপন, শোভাযাত্রা নির্দিষ্ট সময়ে আরম্ভ ও শেষ করা, নির্ধারিত পোশাকে বা দৃশ্যমান আইডি কার্ডে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, ইসকন বাংলাদেশের সভাপতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

বাণিজ্য

সর্বশেষ খবর

বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি

স্বর্ণের দামে বড় পতন

আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

বিদেশি বিনিয়োগে বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম

দেশে বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

হরমুজ এড়িয়ে সৌদি থেকে দেশে আসছে বিশাল জ্বালানি

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

সর্বাধিক পঠিত

স্বর্ণের দামে বড় পতন

বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি

৪২০ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

ভারতের চালে শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন ট্রাম্প

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

রিটেইলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে: জ্বালানি উপদেষ্টা

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকে

দেশে বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম

বন্ডের মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে তিনটি ব্যাংক