গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী

Post Image

আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীত ভুলে গেলে চলবে না, অতীত নিয়ে বেশি চর্চা ভবিষ্যৎ বাধাগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র জিয়াউর রহমান। প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার গৌরবগাঁথা নিয়ে আলোচনা হবে, গবেষণা হবে। কিন্তু আলোচনা বা গবেষণার নামে এমন কিছু বলা ঠিক হবে না যেটা আমাদের স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করতে পারে। 

তিনি বলেন, অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীত ভুলে গেলে দুই চোখ অন্ধ। গত ১৭ বছরে অতীত নিয়ে এত নড়াচড়া হয়েছে যে এতে দেশের মূল ইতিহাস ঢাকা পড়ে গেছে।

তারেক রহমান বলেন, আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলে আমাদের সম্পদে সীমাবদ্ধতা আছে। কিন্তু আমরা যদি একসঙ্গে লড়াই করি তবে দেশের যেকোনো পরিস্থিতি সামাল দিতে পারব। 

এর আগে দুপুর ৩টায় পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের আলোচনা শুরু হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।

স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আগস্টের আগে-পরে পুলিশসহ সব হত্যার বিচার হবে: আইজিপি

‘ঈদযাত্রার ৯ দিনে দুর্ঘটনায় প্রাণ গেল ২৩০ জনের’

আগস্টের আগে-পরে পুলিশসহ সব হত্যার বিচার হবে: আইজিপি

জ্বালানি তেল নিয়ে কারসাজির তথ্য দিলে মিলবে পুরস্কার

একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী

যুবদল নেতা কিবরিয়া হ'ত্যায় দুই ‘শুটার’গ্রেপ্তার

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

সর্বাধিক পঠিত

বগুড়ার ধুনটে যমুনার ভয়াবহ ভাঙন

গণভোট: নির্বাচনের দিন চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখে দিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত : রাষ্ট্রদূত আনসারী

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রায় আজ

সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে আক্রান্ত রোগীরা

দেশজুড়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬১৬

হাদিকে দেখতে হাসপাতালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত