প্রথমবারের মতো পিএসএলে ডাক পেলেন শরিফুল

Post Image

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের জন্য বাংলাদেশি বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে সরাসরি দলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। খবর জিও সুপারের।


সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পেশোয়ার জালমি। পোস্টে শরিফুল ইসলামকে দলের জার্সি পরিয়ে বেঙ্গল টাইগারের পাশে অলংকৃত সিংহাসনে বসে থাকা একটি অ্যানিমেটেড পোস্টার প্রকাশ করা হয়।


পোস্টের ক্যাপশনে জালমি লিখেছে, ‘তোমার আগমনে ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হলুদ ঝড় তুলতে প্রস্তুত।’


২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন শরিফুল ইসলাম। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট, ৪০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটেও রয়েছে তার বড় অভিজ্ঞতা। এখন পর্যন্ত ১৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ১৯৫টি উইকেট নিয়েছেন। তার বোলিং গড় ২২ দশমিক ২৭ এবং ইকোনমি রেট ৮ দশমিক ২২।


বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম চাহিদাসম্পন্ন খেলোয়াড় শরিফুল। টুর্নামেন্টটির ইতিহাসে শীর্ষ ১০ উইকেট শিকারির তালিকায়ও রয়েছেন তিনি। বিপিএলে ৬০ ইনিংসে ৮৭টি উইকেট নিয়েছেন ২০ দশমিক ৩৫ গড়ে।

সর্বশেষ খবর

প্রথমবারের মতো পিএসএলে ডাক পেলেন শরিফুল

টিভিতে আজকের খেলা

বাউন্সি পিচ তৈরি করে বাংলাদেশ আমাদের বোকা বানিয়েছে: মোহাম্মদ আমির

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

টিভিতে যে খেলা দেখবেন আজ

৩২ ওভারে নতুন লক্ষ্যে ব্যাটিং শুরু বাংলাদেশের

বিতর্কিত রানআউটের শিকার সালমান আগা, ক্ষুব্ধ হয়ে ছাড়লেন মাঠ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি দ্য হান্ড্রেডে কত টাকায় বিক্রি হলেন মুস্তাফিজ!

সর্বাধিক পঠিত

নিপাহ ভাইরাসের ছড়াছড়ি, ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা !

ভারতে বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়, আইসিসিকে বিসিবি

ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজকীয় শুরু

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

শততম টেস্ট সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

মেসিকে কলকাতায় আনা উদ্যোক্তা গ্রেফতার, দর্শকদের টাকা ফেরতের চিন্তা

আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বুলবুল

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা