রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

Post Image

ক্রিস্টিয়ানো রোনালদোর পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশী গোলের রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে।

রবিবার (৩০ নভেম্বর) রাতে লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেন। 

দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতা দিয়ে মাদ্রিদে রোনালদোর রেকর্ড একের পর এক ভঙ্গ বা স্পর্শ করে চলেছেন এমবাপ্পে। এই সাফল্যের মুকুটে মধ্যে গতকাল আরো একটি পালক যুক্ত হলো।

স্প্যানিশ জায়ান্টদের হয়ে এমবাপ্পে এই প্রথম পুরো ক্যালেন্ডার বছর পার করলেন। পর্তুগিজ সুপারস্টার নয় মৌসুমে এটি পূরণ করেছেন পাঁচবার।

রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে চার গোল করার কৃতিত্ব অর্জন করার চার দিন পর গতকাল আরো এক রেকর্ডের সঙ্গী হলেন এমবাপ্পে। গত ২৭ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে সাবেক এই পিএসজি তারকা একাই চার গোল করেছেন। ম্যাচটিতে রিয়াল ৪-৩ গোলে জয়ী হয়। ২০১৫/১৬ মৌসুমে মালমোর বিপক্ষে রোনালদো চার গোল করেছিলেন।

ওই ম্যাচে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভঙ্গ করেছেন এমবাপ্পে। মাত্র ৭ মিনিটে এমবাপ্পে হ্যাটট্রিক পূরণ করেন। মালমোর বিপক্ষে ম্যাচটিতে রিয়াল ৮-০ গোলে জয়ী হয়েছিল এবং রোনালদো হ্যাটট্রিক করেছিলেন ১১ মিনিটে।

চলতি মৌসুমের শুরুতে রোনালদো সম্পর্কে এমবাপ্পে বলেছিলেন, তিনি আমার রোল মডেল। রিয়াল মাদ্রিদে রোনালদোর অবদান সম্পর্কে বলতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘ক্রিস্টিয়ানো সবসময়ই আমার জন্য রোল মডেল।

তার সাথে কথা বলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন। আমি মনে করি এখনো রোনালদোই রিয়ালের নাম্বার ওয়ান খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যথেষ্ঠ অবদান রেখেছেন, যার কৃতিত্ব তাকে দিতেই হবে। সমর্থকরা এখনো রোনালদোকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই।’

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই