দ্য হানড্রেডে দল পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজ

Post Image

সারা বিশ্বের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট 'দ্য হানড্রেড'-এ কখনো খেলা হয়নি টাইগার তারকার। তবে, সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে শিগগিরই। এবার টুর্নামেন্টটিতে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এক লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকার সমান) দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।


বৃহস্পতিবার (১২ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে মোস্তাফিজের নাম ওঠে। তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায় বার্মিংহাম ফিনিক্স। অন্য কোনো দল আগ্রহ না দেখানোয় সহজেই ৩০ বর্ষী পেসারকে দলে ভেড়ায় তারা।


মূলত, টি–টোয়েন্টি হিসেবে স্বীকৃত দ্য হানড্রেডের এবারের আসরে নিলামের চূড়ান্ত তালিকায় ছিলো রিশাদ হোসেন নামও। তবে টাইগার লেগিকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।


বার্মিংহ্যামে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন জ্যাকব বেথেল, দনোভান ফেরেইরা, উসমান তারিক ও রেহান আহমেদদের। বিগ ব্যাশে এই রেহানের সঙ্গে একই দল হোবার্ট হারিকেন্সে খেলেছিলেন রিশাদ হোসেন।



উল্লেখ্য, আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের পঞ্চম আসর। এর আগে আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজকে কিনে নিলেও নিরাপত্তা ইস্যুতে তাকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।

সর্বশেষ খবর

৩২ ওভারে নতুন লক্ষ্যে ব্যাটিং শুরু বাংলাদেশের

বিতর্কিত রানআউটের শিকার সালমান আগা, ক্ষুব্ধ হয়ে ছাড়লেন মাঠ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি দ্য হান্ড্রেডে কত টাকায় বিক্রি হলেন মুস্তাফিজ!

দ্য হানড্রেডে দল পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজ

ভিজিএফের কার্ড নিয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

টিভিতে যে খেলা দেখবেন আজ

আজ টিভিতে যে খেলা দেখবেন

ওয়ানডে সিরিজে থাকছে ইফতারের বিরতি

সর্বাধিক পঠিত

টিভিতে যে খেলা দেখবেন আজ

নিপাহ ভাইরাসের ছড়াছড়ি, ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা !

ভারতে না গেলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজকীয় শুরু

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

ভারতে বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়, আইসিসিকে বিসিবি

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

শততম টেস্ট সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক

মেসিকে কলকাতায় আনা উদ্যোক্তা গ্রেফতার, দর্শকদের টাকা ফেরতের চিন্তা