নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প

Post Image

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের দশম দিনে এসে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সংঘাত শেষ করার সিদ্ধান্ত তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে নেবেন। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, তাদের পদক্ষেপ না থাকলে ইসরায়েলকে ধ্বংস করে দিতো ইরান। খবর দ্য টেলিগ্রাফ


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিকভাবে’ আলোচনা করে নেয়া হবে। দ্য টাইমস অব ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখন দশম দিনে পৌঁছানো এই সংঘাতের সমাধানে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ মতামত থাকবে।



তিনি বলেন, ‘আমি মনে করি এটা পারস্পরিক সিদ্ধান্ত... কিছুটা হলেও’। ট্রাম্প জানান, এই বিষয়ে তাদের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা কথা বলছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সব বিষয়ই বিবেচনায় নেয়া হবে।’


সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তিনি ও নেতানিয়াহু পদক্ষেপ না নিলে ইরানের শাসনব্যবস্থা ইসরায়েলকে ধ্বংস করে দিতো।



তার ভাষায়, ‘ইরান ইসরায়েল এবং তার আশপাশের সবকিছু ধ্বংস করতে যাচ্ছিল... আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা এমন একটি দেশকে ধ্বংস করেছি, যে দেশ ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।’



ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হওয়ার বিষয়ে ট্রাম্প কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘দেখা যাক কী হয়’।


এর আগে রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা দেয়, আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিই দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজ অবরোধে তেলের আরও বাড়ল দাম

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছর বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো

ইরানের উপসাগরীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু

অস্ট্রেলিয়ায় ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

২১ ঘণ্টার বৈঠকে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

সর্বাধিক পঠিত

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির