মোজতবা খামেনির নিয়োগ নিয়ে ‘নীরব’ ট্রাম্প

Post Image

ইরানের সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নতুন নিয়োগের বিষয়ে অনেকটাই নীরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বরাতে সোমবার (৯ মার্চ) আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের নতুন এই নিয়োগ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সরাসরি মন্তব্য না করে কেবল বলেন, “দেখা যাক কী হয়।”


ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ভবিষ্যৎ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুদ্ধ অবসানের সিদ্ধান্তটি হবে একটি “পারস্পরিক” বিষয়, যা তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেবেন।


ট্রাম্প বলেন, “আমি মনে করি বিষয়টি পারস্পরিক... কিছুটা হলেও। আমাদের কথা হচ্ছে। আমি সঠিক সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, তবে সবকিছুই বিবেচনায় রাখা হচ্ছে।”



এদিকে, দুর্নীতির দায়ে বিচারকাজ চলাকালীন বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।



নেতানিয়াহুকে তার ডাকনাম ‘বিবি’ সম্বোধন করে ট্রাম্প টাইমস অব ইসরায়েলকে বলেন, “বিবি নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করে দেওয়া উচিত। আমার মতে, তাকে ক্ষমা না করে হারজোগ খুব বাজে কাজ করছেন। আমরা চাই বিবি এখন যুদ্ধের দিকে মনোযোগ দিন।”


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজ প্রণালিতে টোল আরোপ মেনে নেওয়া হবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী বৈঠকে যা নিয়ে আলোচনা হতে পারে

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকের তারিখ নির্ধারণ

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

হরমুজ প্রণালিতে ফি আদায়ের ইঙ্গিত ইরানের

হরমুজ প্রণালি খোলায় চীনের প্রেসিডেন্ট ‘খুবই খুশি’: ট্রাম্প

আবারও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

সর্বাধিক পঠিত

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি