ঢাবির প্রশ্নে শহীদ ওসমান হাদির উক্তি জান দেব, তবু জুলাই দেব না

Post Image


ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষায় শহীদ শরিফ ওসমান বিন হাদির কর্মকাণ্ড ও মানবাধিকারের জন্য তার সংগ্রামকে কেন্দ্র করে প্রশ্ন রাখা হয়েছে। 


সোমবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ‘পলিটিক্স অ্যান্ড ল: গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউশনস, ইন্সট্রুমেন্টস অ্যান্ড ইস্যুজ’ শীর্ষক কোর্সের চূড়ান্ত পরীক্ষায় এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।


প্রশ্নপত্রে ওসমান হাদির দুটি উক্তি—‘জান দেব, তবু জুলাই দেব না’ এবং ‘আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই’—এর ভিত্তিতে শিক্ষার্থীদের মানবাধিকারের পক্ষে তার সংগ্রামের ব্যাখ্যা দিতে বলা হয়।


ওসমান হাদি ২০১০-১১ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। একই পরীক্ষায় ‘আয়নাঘর’ প্রসঙ্গও রাখা হয়, যেখানে জানতে চাওয়া হয়, কীভাবে ‘আয়নাঘর’ স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য একটি সিস্টেমেটিক টুল হিসেবে কাজ করেছিল।


কোর্সটি পড়ান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম বলেন, “দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমসাময়িক বিষয়গুলো প্রায়ই উপেক্ষিত থাকে। জুলাই বিপ্লব, আয়নাঘর, শহীদ ওসমান হাদির আগ্রাসনবিরোধী সংগ্রাম এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য ইনসাফ—এগুলো আন্তর্জাতিক গবেষণার কেন্দ্রবিন্দু হলেও দেশে তুলনামূলকভাবে একাডেমিক আলোচনা কম।”


তিনি আরও জানান, “এসব বিষয়কে একাডেমিক ডিসকোর্সে নিয়ে আসার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চতর গবেষণায় উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য। অনেক শিক্ষার্থীই জুলাই বিপ্লবের অগ্রসৈনিক ছিলেন; তাদের সহযোদ্ধাদের শহীদ হতে হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন। এ শিক্ষার্থীদের নিজেদের তৈরি ইতিহাস নিয়ে একাডেমিক চর্চার অধিকার রয়েছে।”

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ববি হাজ্জাজের ব্যাখ্যাকে ধৃষ্টতা বললেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

সর্বাধিক পঠিত

‘গুপ্ত গুপ্ত’ ব্যঙ্গ করে প্রচারণা শিবিরের, নবীন শিক্ষার্থীদের সেলফি তোলার হিড়িক

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার, ডাকসুর আল্টিমেটাম

চাঁদাবাজির ভুয়া অভিযোগে সহিংস মব তৈরির চেষ্টা হচ্ছে: ঢাবি ছাত্রদল

ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’

ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

‘শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

চবিতে ভর্তি পরীক্ষার ডিউটি দিতে এসে আওয়ামীপন্থি শিক্ষক আটক

ঢাবির প্রশ্নে শহীদ ওসমান হাদির উক্তি জান দেব, তবু জুলাই দেব না