রমজানে বাজারে পর্যাপ্ত যোগান থাকায় দাম বাড়ার শঙ্কা নেই, তবে অস্থিতিশীল মসলার বাজার

Post Image

রমজানের আগে নিত্যপণ্যের বাজারে রয়েছে পর্যাপ্ত যোগান। এখন পর্যন্ত আমদানির পরিমাণ নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, বাড়তি দামের কোনো শঙ্কাও আপাতত দেখা যাচ্ছে না। খুচরা বাজারেও পরিস্থিতি স্বাভাবিক। তবে ভূরাজনৈতিক প্রভাবের কারণে মসলার বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। নির্বাচন ও পরবর্তী ঈদকে ঘিরে বাজার কিছুটা অস্থির হতে পারে—এমন আশঙ্কা থাকলেও, সরবরাহ স্বাভাবিক থাকলে এর প্রভাব দামের সূচকে পড়বে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


সকালের শুরু থেকেই পুরান ঢাকার চকবাজার–মৌলভীবাজার কিংবা বেগমবাজার এলাকায় জমে উঠ জমজমাট হাঁকডাক। অস্থির বৈশ্বিক পরিস্থিতির মাঝেও চায়ের কাপে চুমুক দিয়ে শুরু হয় ব্যবসায়িক দিন। বাণিজ্যের চিরচেনা প্রাণচাঞ্চল্য ফিরে আসে বায়ান্ন বাজার তিপান্ন গলির এই শহরে।


আর মাত্র দুই সপ্তাহ পর রমজান। ফলে পাইকারি বাজারগুলো এখনই জমে উঠতে শুরু করেছে। সাধারণ সময়ের যোগানের পাশাপাশি বাড়ছে আমদানিও। দেশি পণ্যের সঙ্গে বিদেশ থেকে আমদানি করা খাদ্যপণ্যে সয়লাব পাইকারি বাজার। নানা জাতের দেশি ও আমদানি করা মুগ, মসুর, ডাবলি, ছোলা ও কাবলি ছোলার সরবরাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বছর ব্যবধানে ছোলার আমদানি বেড়েছে ২৭ শতাংশ, মুগ ৩০০ শতাংশ, মসুর ৮৭ শতাংশ, খেজুর ২৩১ শতাংশ এবং চিনি ১১ শতাংশ।


ভারতের সঙ্গে আমদানি বন্ধ থাকার পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে মসলার বাজারে। দীর্ঘ পথ ঘুরে দেশে আসছে মসলা। বর্তমানে ৫ কেজি ভারতীয় এলাচির দাম সর্বোচ্চ ৫ হাজার টাকা। ভারতীয় জিরা মানভেদে প্রতি কেজি ৫৭০ টাকা, ইরানি ও আফগানি জিরা ৭০০ টাকা এবং শ্রীলঙ্কার লবঙ্গ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ২৫০ টাকায়।


খুচরা বাজারে রমজানের পণ্য ও মসলা নিয়ে এখনো বড় কোনো অভিযোগ নেই। আগামী ১৫ দিনে চাহিদা ও যোগানের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হবে কিনা—এ নিয়ে আপাতত খুব একটা চিন্তিত নন ব্যবসায়ীরা।


প্রায় ২০০ বিলিয়ন ডলারের সামগ্রিক খাদ্যপণ্যের বাজারে তাই রমজান সামনে রেখে আপাতত কিছুটা স্বস্তির হাওয়া বইছে।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

আজ থেকে বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া ৫২ হাজার ৩শ কোটি টাকা

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

তেলের দাম বাড়াল সরকার, সাধুবাদ মালিক সমিতির

দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

সর্বাধিক পঠিত

বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও সরঞ্জাম ভারতে পাচারকালে স্টোরকিপার আটক

বিশ্ববাজারে তেলের দাম সপ্তাহের ব্যবধানে বাড়ল ৩০ শতাংশ

চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা

২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের আয় ৫ হাজার ৪৬০ কোটি টাকা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

‘নগদে’-এ বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান

ট্রাম্পের যুদ্ধ শেষের আভাসে তেলের দাম কমলো প্রায় ৯ শতাংশ

জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পাম্পে ভিড়

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে

গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ