সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

Post Image

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার আয়োজিত নাগরিক শোকসভায় সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি বিটে দায়িত্ব পালনকারী সাংবাদিকরা। এ ঘটনাকে পেশাগত মর্যাদার জন্য অপমানজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন তারা।

এক যৌথ বিবৃতিতে সাংবাদিকরা জানান, সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন লাইভ সম্প্রচারে থাকা অবস্থায় আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন ‘এখানে লাইভ হবে না’ বলে চিৎকার করে তাকে ধাক্কা দেন। পরে উপস্থিত বিএনপি নেতা ও অন্যান্য সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রিন টিভির রিপোর্টার আহসান হাবীবসহ আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গেও একই ধরনের আপত্তিকর ও অশোভন আচরণ করা হয়েছে। বিএনপি বিটের সাংবাদিকদের মতে, এ ধরনের অপেশাদার ও উদ্ধত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিকরা বিবৃতিতে প্রশ্ন তুলেছেন, ‘এত বড় একটি কর্মসূচির দায়িত্ব উগ্র মানসিকতার ব্যক্তিদের হাতে তুলে দেওয়া কতটা যুক্তিসংগত—তা সংশ্লিষ্টদের ভেবে দেখা উচিত।’

এছাড়া তারা অভিযোগ করেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংক্রান্ত সংবাদ সংগ্রহ এবং সম্প্রতি একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মিডিয়া কার্ড সংগ্রহসহ বিভিন্ন পর্যায়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে, যা সাংবাদিকদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিএনপি বিটের সাংবাদিকরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করে আসা সাংবাদিকদের যেন ভবিষ্যতে দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা হয়রানির শিকার হতে না হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল যথাযথ পদক্ষেপ নেবেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘তাকী উসমানীকে ফলো করলে কোনো আলেম অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

যমুনা সার কারখানায় আওয়ামীপন্থি ১৬০ শ্রমিকের প্রবেশে বাধা

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক