কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

Post Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অন্তত ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাগুলোর প্রধান ফটকে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক।

স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত কয়েক দিন ধরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও মৌচাক এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে মহাসড়ক বন্ধ থাকায় কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী, রোগী ও পণ্যবাহী পরিবহনগুলো চরম ভোগান্তিতে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করলেও আন্দোলন অব্যাহত থাকে। এমতাবস্থায় কারখানার জানমাল ও উৎপাদন পরিবেশের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা (‘কাজ নেই, মজুরি নেই’) মোতাবেক কালিয়াকৈর অঞ্চলের অ্যাপেক্স ল্যানজারী, অ্যাপেক্স হোল্ডিংস, অ্যাপেক্স ফুটওয়্যার, ট্রপিকাল, মোয়াজুদ্দিন, ইন্টারস্টফ, সাদমা, ফারইস্ট, ইকোটেক্স, আহসান কম্পোজিট, ডিভাইন, লিডা, লিভেন্ডা, ইনক্রেডিবলসহ অধিকাংশ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ (লে-অফ) ঘোষণা করে মালিকপক্ষ। কারখানা কর্তৃপক্ষের দাবি, বহিরাগতদের উসকানিতে একটি পক্ষ কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। উৎপাদন ব্যাহত হওয়া এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ায় বাধ্য হয়েই তারা কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

কারখানা বন্ধের নোটিশ দেখে সকালে কাজে যোগ দিতে আসা অনেক সাধারণ শ্রমিক হতাশ হয়ে ফিরে যান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত কারখানাগুলো পুনরায় চালু করার চেষ্টা চলছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলন দমাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ যেন মহাসড়ক অবরোধ করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। তবে শ্রমিকদের আন্দোলনে বিরক্ত হয়ে ইতিমধ্যেই ১৫ থেকে ২০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

‘বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে বেয়াদবি করছেন’

মালয়েশিয়া যাওয়ার খরচ ১.৫৪ লাখ টাকা নির্ধারণ, বেশি নিলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

সর্বাধিক পঠিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ফয়সালের ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

ঢাকা শহরে প্ল্যান ছাড়া বানানো ভবনগুলো শনাক্ত করছি: গণপূর্তমন্ত্রী

আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

নির্বাচন নিয়ে ভারতের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

আইনজীবী আলিফ হত্যা: আরেক পলাতক আসামি গ্রেপ্তার