সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে: হামিম

Post Image


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে DEAL করব।’ তার এই বক্তব্যের উত্তর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তবে এবার ডিল বা চুক্তি করার সুযোগ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন হামিম।


আজ শুক্রবার সকালে হামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, “সাদিক কায়েম গতকালকে বক্তব‍্যে বলেছেন-‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গে সেভাবে DEAL করব।


সাদিক কায়েম শব্দচয়নটা আপনি ঠিকই করেছেন। DEAL মানে সাধারণত ‘চুক্তি’ করাকে বোঝায়। তবে এবার সে সুযোগ আপনাদের আর হচ্ছে না।” তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের মিছিল করে, নৌকা নৌকা স্লোগান দিয়ে হলে থেকে কিংবা বিভিন্ন অনুষদ ছাত্রলীগ কমিটির নেতা হয়ে ফ‍্যাসিবাদী আমলে ভালো থাকার যে চুক্তি করেছিলেন সেটি এবার আর সম্ভব হবে না।


কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে যেন কোনো গুপ্ত, কোনো ভণ্ড-প্রতারক আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে।’

ছাত্রদল ফ‍্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম-খুন-হামলা-মামলায় সর্বোচ্চ জর্জরিত বলে মন্তব্য করেছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।


ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে হামিম বলেন, ‘আপনার কথায় এখনো ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে। নতুন করে ফ‍্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো ডিল করেছেন কি না জানতে ইচ্ছে করে। ডিল বজায় রাখলেও রাখতে পারেন। তবে, আমরা কিন্তু কারো কাছে জিম্মি রেখে, ডিল করে রাজনীতি করিনি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

সরকারি বাঙলা কলেজে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণ-ইফতার

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

সর্বাধিক পঠিত

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

ইবির ২ শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন

আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো: ডাকসুর বিক্ষোভ মিছিল

বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে: হামিম

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮১

গাঁজা সেবনকালে ঢাবির হল থেকে ছাত্রদল কর্মীসহ আটক ৪

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি নিয়ে পাবিপ্রবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ