কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আতিক মুজাহিদ

Post Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন কুড়িগ্রাম-২ আসনের এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।

কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এনসিপির নেতৃবৃন্দের হাতে মনোনয়ন পত্র তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার দুপুর ১২ টায় আতিক মুজাহিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরাত-এ-খুদা, এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান, রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

মনোনয়ন সংগ্রহ শেষে এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, জুলাই অভূত্থানের শক্তি হিসেবে জনগণের কাছে আমরা যথেষ্ট সারা পাচ্ছি। মাঠে-ময়দানে শাপলা কলির ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করছি। আমরা প্রত্যাশা করছি একজন শিক্ষিত ও মার্জিত প্রার্থী হিসেবে আমাদের আতিক মুজাহিদকে জনগণ বেছে নেবে। স্বাধীনতার ৫৪ বছরেও তার মতো শিক্ষিত নেতৃত্ব কুড়িগ্রামে আসেনি। তারচেয়েও বড় কথা হচ্ছে তরুণ নেতৃত্ব হিসেবে কুড়িগ্রামবাসী তাকে যথেষ্ট সমর্থন জানাচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গণভোটে নাকচ হয়েছে নোট অব ডিসেন্ট: ১১ দলীয় ঐক্যজোট

গাজী নজরুলের স্ত্রীর মৃত্যু নিয়ে যা বলল জামায়াত

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আওয়ামী লীগ নেতার নয়, শ্বশুরের গাড়িতে লংমার্চে যান সাদিক কায়েম

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে: খেলাফত মজলিস

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

সংবিধান সংশোধন কমিটির বৈঠক আজ, অংশ নেবে না ইসলামী আন্দোলন

সর্বাধিক পঠিত

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কার

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ

কোনো দলের নয়, জনগণের সরকার গঠনে ভোট দিন : জামায়াত আমির

ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো: রুমিন ফারহানা

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার