এবার ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা

Post Image


হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করবে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ও জুলাই ঐক্য।


 সোমবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় জুলাইয়ের এই দুই সংগঠন। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টায় রামপুরা ব্রিজে থেকে শুরু হবে এই কর্মসূচি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেবন দেশ প্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু, জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বস্তরের মানুষ। কর্মসূচির নেতৃত্বে থাকবে জুলাই ঐক্যের সংগঠকরা। 


তারা জানায়, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বাংলাদেশে গণ-হত্যা চালানো সব খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা জুলাইয়ের অস্তিত্ব শরিফ ওসমান হাদিকে গুলি করার পর আনন্দ উল্লাস করে ভারতীয়রা। বাংলাদেশ ২.০ তে কোনো আধিপত্যবাদকে আমরা মেনে নেবো না।


জুলাই ঐক্য এই কর্মসূচি থেকে ভারত সরকার এবং অন্তর্বর্তী সরকারকেও আলটিমেটাম দেওয়া হবে। এই সময়ের মধ্যে খুনিদের ফেরত না দিলে, পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি এবং এই সরকারের নির্দিষ্ট দপ্তরকে দায় দায়িত্ব নিতে হবে।


ভারত এবং তার প্রক্সিরা চায় না বাংলাদেশে গণতন্ত্র রক্ষা হোক, দেশে নির্বাচন হোক। যার কারণে একের পর এক বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। চব্বিশের ছাত্র জনাতাকে দেশ রক্ষার আন্দোলনে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে সব পেশার ছাত্রজনতাকে রাজপথে নেমে আসার।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির আর তদবির’

১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: রেলমন্ত্রী

ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার

ঈদ উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

নতুন ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহত, প্রধানমন্ত্রীর শোক

অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবার মৃত্যু

আ.লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

সর্বাধিক পঠিত

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদ নির্বানের প্রচারণা

১৮ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে আগ্নেয়াস্ত্র

সেনাবাহিনী চায় অবাধ নির্বাচন

হাসিনা-জয়-পুতুলের রায় ঘিরে নিরাপত্তা জোরদার

এবার ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা

শুধু পরিবহন টার্মিনাল নয় সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোট কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত: যুক্তরাজ্য

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৬ পদে নিয়োগ