‘সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির আর তদবির’

Post Image


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিশ্বাস করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির আর তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এসব বিষয়ে। যেগুলো দরকার আছে সেসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দিই, তাহলে তো মুশকিল হবে।


শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। 


তিনি বলেন, বিএনপির সরকার তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে। 


মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেরা শুধু ঘুরে-ঘুরে চাকরি খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না।


এজন্য আমাদের নিজেদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ  করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা শুধু অমুকের ভাই…। ভাই একটু বলে দেন।

এগুলো করলে হবে না।


এ সময় নিজের জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবন-মান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

চাপ না নিতে পেরে দ্রব্যের দাম বাড়াতে হতে পারে: অর্থমন্ত্রী

হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী

জ্বালানির চাহিদা মেটাতে ডিজেল-অকটেন আমদানি করবে সরকার

ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

কার্যকরের আগেই সিন্ডিকেটের কবলে সুপ্রিম কোর্ট সচিবালয়

ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান নাহিদের

কাজাখস্তান থেকে ১ লাখ টন ডিজেল, সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আসছে

সর্বাধিক পঠিত

জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত

আনুপাতিক নাকি আসনভিত্তিক, কোন পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বণ্টন

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

গুমের মামলায় সেনা কর্তকর্তাদের পক্ষে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত আজ থেকে শুরু

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন