তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Post Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এই দাবি করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যত ধরনের নিরাপত্তা দরকার, আমরা দেব।

তিনি বলেন, সম্মুখসারির জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবেন। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছেন, তাকে চিহ্নিত করা হয়েছে। যদি কেউ তার সন্ধান দিতে পারেন, তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, জুলাইযোদ্ধাদের বিশেষ নিরাপত্তায় আমরা একটা কমিটি গঠন করেছি। তারাই মূলত এটা নিয়ে কাজ করবে।

ওসমান হাদির ওপরে হামলায় জড়িত সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমি মনে করি। জাতীয় নির্বাচনকে বানচাল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরো বলেন, যারা এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তারা চাইলে ব্যক্তিগত অস্ত্রের জন্য লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী