কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

Post Image


হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থিত হওয়ায় হিমেল হাওয়ায় পঞ্চগড়ের কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা আর ভোরের ঠান্ডা বাতাসে কমেনি শীতের দাপট।


আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।


এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি বলে জানা গেছে।


আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার এ পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে। ভোর থেকেই জেলায় ছিল হালকা কুয়াশা। তবে কিছুক্ষণ পর সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল ৯৪ শতাংশ আর্দ্রতা, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭–২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।


করিম আলী নামের এক দিনমজুর বলেন, হঠাৎ ঠান্ডা অনেক বেড়ে গেছে। সকালবেলা কাজ করতে নামলেই হাত-পা জমে আসে। তবে বেলা বাড়লে থাকছে গরম আবহাওয়া।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে।


তিনি আরও বলেন, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ভোররাত ও সকাল বেলায় কুয়াশা ঘন হবে এবং শীতের তীব্রতাও বাড়বে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আবারও বাড়তে পারে শীত

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

মাঘের শুরু থেকেই গরমের আভাস, টেকনাফে তাপমাত্রা ৩১ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৭.৭ ডিগ্রিতে

২০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন

এক দিনে যশোরে ১০ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত

বৃষ্টিপাতের মধ্যেই দেশের ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

তিস্তার পানি বিপৎসীমার উপরে , নিরাপদে সরে যেতে মাইকিং

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

আজ রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে

যেসব জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামতে পারে

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং

কাল থেকে বাড়বে শীত,তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ

মাঘের শুরু থেকেই গরমের আভাস, টেকনাফে তাপমাত্রা ৩১ ডিগ্রির ঘরে