আজ রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে

Post Image

দীর্ঘ শুষ্ক আবহাওয়া ও গরমের পর ঢাকায় অবশেষে বৃষ্টির আভাস মিলেছে। বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানানো হয়েছে।


দুপুর ১২টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিনের কিছু সময় হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।


এদিকে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার দেশজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আবারও বাড়তে পারে শীত

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

মাঘের শুরু থেকেই গরমের আভাস, টেকনাফে তাপমাত্রা ৩১ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৭.৭ ডিগ্রিতে

২০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন

এক দিনে যশোরে ১০ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত

বৃষ্টিপাতের মধ্যেই দেশের ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

তিস্তার পানি বিপৎসীমার উপরে , নিরাপদে সরে যেতে মাইকিং

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

আজ রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে

যেসব জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামতে পারে

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং

কাল থেকে বাড়বে শীত,তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ

মাঘের শুরু থেকেই গরমের আভাস, টেকনাফে তাপমাত্রা ৩১ ডিগ্রির ঘরে

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা