ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য : শায়খ আহমাদুল্লাহ

Post Image
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। 

এ ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সতর্কবার্তা বলে অভিহিত করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।

নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। 

সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সুরা হাজ্জ, আয়াত : ১)।

তিনি বলেন, ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ।  আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য।

সবাইকে আল্লাহর দিকে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।

ভূমিকম্পের সময়ে নিজের পরিস্থিতি জানিয়ে শায়খ আহমাদুল্লাহ আরও বলেন,  আমাদের বাসার জায়গাটা বেলে মাটির এলাকা। বড় ট্র্যাক গেলেও কেঁপে ওঠে সব।  সেখানে আজ যে কম্পন অনুভব করলাম, জীবনে কখনো এমন ভয়াবহ কম্পন অনুভব করিনি।

সবশেষে তিনি বলেছেন,  কেন বার বার আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে? কেন তাওবা ও আল্লাহর প্রতি রুজু হতে অপেক্ষা নয়- সেটা আরো একবার বুঝে আসল। কআল্লাহ আমাদের তাওফীক দান করুন।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

সর্বাধিক পঠিত

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

দুপুরের মধ্যে ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

মহাবিপর্যয়ের শঙ্কা নিয়ে সক্রিয় হচ্ছে ‘এল নিনো’

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি

মৌলভীবাজারে ধলাই নদীর ভাঙন: পানিবন্দি ১০ হাজার মানুষ

ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

ঢাকায় ঝরবে বৃষ্টি, যেমন থাকবে তাপমাত্রা

চট্টগ্রামে অতি ভারী বর্ষণ অব্যাহত, ফের জলাবদ্ধতার শঙ্কা