শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

Post Image

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৫ জানুয়ারি) সকাল দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত। ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

রোববার (২৬ জানুয়ারি) রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ও দিনের উভয় তাপমাত্রাই সামান্য বাড়তে পারে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

টানা পাঁচ দিন সারাদেশে বর্ষণের আভাস

গরম নিয়ে দুঃসংবাদ, বৃষ্টি নিয়েও নেই সুখবর

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

রাতেই দেশের ৭ জেলায় ঝড়ের আশঙ্কা

লঘুচাপের প্রভাব, আজ ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

সারা দেশে বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

সর্বাধিক পঠিত

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে ৪ জেলায় হতে পারে কালবৈশাখীর ঝড়

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুপুর ১টার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, ১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় আরও জলাবদ্ধতার সতর্কবার্তা

দেশের ১৬ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা