ধানের শীষ প্রতীক পেতে মরিয়া ৩ নারী

Post Image


মাদারীপুর-১ ও ২ আসনে বিএনপির মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন তিন নারী নেত্রী। তারা তিনজন নিজ নিজ আসনে সভা-সেমিনার, উঠান বৈঠনসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তারা হলেন মাদারীপুর-১ আসনের নাভীলা চৌধুরী, একই আসনের নাদিরা মিঠু ও মাদারীপুর-২ আসনের হেলেন জেরীন খান।

খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর-১ আসনের শিবচরে বিএনপি কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার একদিন পর প্রার্থিতা স্থগিত করে বিএনপির হাইকমান্ড। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের পর বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠে কাজ করছেন। তাদের মধ্যে দুজন নারী নেত্রী। তারা হলেন নাভীলা চৌধুরী ও নাদিরা মিঠু।

মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী হচ্ছেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাদিরা মিঠু। এছাড়া তিনি বিগত সময়ে বিএনপি থেকে উপজেলা নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

আরেক নারী মনোনয়নপ্রত্যাশী হচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাভীলা চৌধুরী। তারা দুজন মনোনয়ন পেতে সভা, সেমিনার, উঠান বৈঠক, মোটরসাইকেল শোডাউনসহ নানা কর্মসূচি করে আসছেন।

মনোনয়নপ্রত্যাশী নাভীলা চৌধুরী বলেন, মনোনয়ন পেয়ে ভোটের মাধ্যমে সংসদ সদস্য হতে পারলে জনগণের শান্তি ফিরিয়ে আনতে আমি কাজ করবো। শিবচর উপজেলাকে মাদকমুক্ত করা হবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপকভাবে উন্নয়ন করা হবে।

আরেক মনোনয়নপ্রত্যাশী নাদিরা মিঠু বলেন, আমি দীর্ঘদিন ধরে জনগণকে নিয়ে মাঠে কাজ করে আসছি। দল যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি ব্যাপক ভোটে নির্বাচিত হতে পারবো বলে আশা করছি। তাছাড়া এ উপজেলার উন্নয়নের জন্য আমি সব ধরনের কাজ করবো। পাশাপাশি সাধারণ জনগণের পাশে থেকে আমি সারাজীবন কাজ করে যেতে চাই।

এদিকে মাদারীপুর-২ আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা করায় একাধিক প্রার্থী মাঠে আছেন। এরমধ্যে রয়েছেন একজন নারী নেত্রী। তিনি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান। এছাড়া তিনি ইডেন কলেজের সাবেক ভিপি, সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি ছিলেন। এ নারী নেত্রী মনোনয়ন পেতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন।

হেলেন জেরিন খান জাগো নিউজকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে চাঁদাবাজমুক্ত হবে মাদারীপুর-২ আসন। এ জেলাকে মডেল জেলা হিসেবে বাস্তবায়ন করতে আমি সব ধরনের পদক্ষেপ নেবো।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক। এ মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিলেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সৎ-যোগ্য যারা বাংলাদেশের উন্নয়ন করবে সেই নেতাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব। মাদারীপুর-২ আসনে দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে অংশ নিয়ে জনগণের পাশে থাকতে চাই।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

চাঁদাবাজি ঠেকাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন: সারজিস আলম

জুলাই শহীদ পরিবারকে কোটি টাকা প্রদানসহ তিন দাবি এনসিপির

প্রধানমন্ত্রী সংস্কার নামে প্রতারণা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

‌‘আবু সাঈদের চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচারের পক্ষে জাগিয়ে তুলছে’

‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি ছাত্রদল বেইমানি করবে না’

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৮ বারের মতো পেছাল

ডাকসুকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘অসহযোগিতা’, জামায়াত আমিরের উদ্বেগ

সর্বাধিক পঠিত

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

তারেক রহমানের সঙ্গে মঞ্চে বহিষ্কৃত সাক্কু!

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে ২০২৯ সালে

ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না:ডা. শফিকুর রহমান

‘জামায়াত পরিশুদ্ধ না হলে বীরবিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কীভাবে?’

দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি

‘আমাদের জীবনের চাইতে মা-বোনদের ইজ্জতের দাম অনেক বেশি’

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান

প্রার্থিতা ফিরে পেয়ে তাসনিম জারার স্ট্যাটাস