পেছালো শাকসু নির্বাচন, পুনঃতফসিল সোমবার

Post Image


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বেলা ১১টায় প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে বিভিন্ন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনারদের আলোচনা সভা শুরু হয়। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে বিকেল পৌনে ৩টায় সভা শেষ হয়।

আলোচনা সভায় ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রীসংস্থা, আপ বাংলাদেশ, ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সর্বসম্মতি প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের সিদ্ধান্ত হয়।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পুনঃতফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এর আগে গত ১৬ নভেম্বর শাকসুর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ। ওই তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দেন তিনি। তবে শিক্ষার্থীরা নির্ধারিত তারিখের বিরোধিতা করে আসছিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, গ্রেপ্তারে আল্টিমেটাম

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টায়ও গঠন হয়নি তদন্ত কমিটি

রাবিতে সাংবাদিক পিটিয়ে ছাত্রদল নেতা বললেন— ‘গুপ্ত শিবিরছানাদের প্রতিহত করা হয়েছে’

সিসিটিভির হার্ডডিস্ক সাংবাদিকদের হাতে তুলে দিলেন রাবি প্রভোস্ট

রাবি প্রশাসনের মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা

‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ছবি-ভিডিওতে ছাত্রদল, দায় দিচ্ছে শিবিরকে’

রাবিতে শিক্ষার্থী ও সাংবাদিকের উপর ছাত্রদলের হামলা, আহত ৪

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজসহ দুই নেতাকে বহিষ্কার

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ