জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই: আমির

Post Image


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। কথা দিচ্ছি যে আমরা ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সব আসনে জামায়াতকে বিজয়ের বার্তা দিব না। আমি জামায়াতের বিজয় চাই না। জনগণের বিজয় চাই। 

শনিবার (২২ নভেম্বর) বিকালে নগরীর চট্টগ্রাম কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না, ইনশাল্লাহ।

তিনি বলেন, কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে, তাদের পকেট ভারি করেছে। তাদের কপাল-কিছমত বড় করেছে। কিন্তু জনগণ কার্যত সে রকম উন্নয়নের মুখ দেখেনি। ভিশনারি, আন্তরিত, দেশপ্রেমিক, সৎ নেতৃত্বের অভাব- এই চারটি উপাদান ছিল না বলে দেশ বার বার মুখ থুবরে পড়েছে। সুযোগ এসেছে, সুযোগ হারিয়ে গেছে। আমরা চব্বিশের এই সুযোগকে আর হারাতে চাই না। 

ডা. শফিকুর রহমান বলেন, এদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য। আরও যারা আছেন জাতি-উপজাতি সবার জন্য। বাংলাদেশের সীমানার মধ্যে বসবাস করেন, তাদের জন্য। আমাদের যুদ্ধ হবে এ দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্বৃত্তের বিরুদ্ধে। এই যুদ্ধ আপসহীন। এই যুদ্ধে আমরা কারো কাছে মাথানত করব না, ইনশাআল্লাহ। আমরা গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদের থামাতে পারবে না, আমরাও থামবো না। আমাদের চলা অব্যাহত থাকবে। 

সফর কর্মসূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান প্রথমে নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেন। এর পর সন্ধ্যা ৬টায় তিনি চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’