বালিয়াডাঙ্গীতে ইসলামী আন্দোলন ও হেফাজতের নেতার ইন্তেকাল: জানাজা আজ দুপুরে

Post Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর সাপটি ময়মনসিংহ পাড়া নিবাসী, কাশিপুর চিকনমাটি মাদ্রাসার মুহতামিম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার গুরুত্বপূর্ণ সদস্য মাওলানা তরিকুল ইসলাম (রহ:) আর নেই। কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

মরহুম মাওলানা তরিকুল ইসলাম ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের নাতী ও শহিদুল ইসলামের প্রিয় পুত্র। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সম্মানিত সদস্য এবং ৬নং ভানোর ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর ) দুপুর ২টা ৩০ মিনিটে ধনিরহাট মাদ্রাসা মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে পারিবারিক সাপটি কবরস্থানে দাফন করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং সংগঠনের সকল সদস্যকে জানাযায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনটির উপজেলা সেক্রেটারি মুহাম্মাদ হুমায়ূন কবীর এক বিবৃতিতে বলেন, আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমীন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি