গাজীপুরে বিএনপির ১৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Post Image

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের দায়ে বহিষ্কার হওয়া গাজীপুর মহানগর বিএনপির ১৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. ছবদের হাসান, সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপু, সাবেক সদস্য মো. আবুল হাশেম, খায়রুল আলম, মো. মনির হোসেন (মাটি মনির), গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনির ও বাসন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মুসা।

এছাড়া বাসন থানার ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রাতা, গাজীপুর মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য আনোয়ার সরকার, ১১,১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজা আক্তার এবং ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিনা আক্তার বীথি, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মাহাফুজুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম ও ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলম।

২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ার কারণে তাদের বহিষ্কার করা হয়েছিল। তারা বহিষ্কার হয়েও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাশকতা ঠেকাতে সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের: হামিদুর রহমান আযাদ

সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

রাজধানীতে বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা

‘যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, আমরা পরোয়া করি না’

‘সালাউদ্দিন আহমেদেই আমাদের আস্থা’—হাসনাত

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

‘গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে বিএনপির উচিত রাশেদকে দ্রুত পাঠানো’

সর্বাধিক পঠিত

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ