বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত ‎

Post Image

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত:

‎বাগেরহাটের ফকিরহাটে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় জমশেদ শেখ (৬২) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার সাধেরবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জমশেদ শেখ উপজেলার মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বালইদোকান বাজারে পান-সুপারি বিক্রি শেষে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জমশেদ শেখ। সাধের বটতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত পরিবহন তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

‎নিহতের ভাই ইমরান শেখ বলেন, “আমার ভাই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে।”

‎মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, এ ধরনের দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি তার জানা নেই। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।


এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যেভাবে এআই দিয়ে আয় করবেন

গর্ভাবস্থায় ঠান্ডা পানি পান করলে কী হয়?

প্রতিদিন যে ৩ ফল খেলে চুল পড়া কমে

জুলাই গণহত্যার বিচার চান শহীদ ফাইয়াজের পরিবার

ডায়াবেটিসে কোন ফল খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন?

আজ ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস

পপুলার ফার্মায় নিয়োগ, সাপ্তাহিক ২ দিন ছুটি

মাইক্রোপ্লাস্টিক কী? কেন ক্ষতিকর, কীভাবে বাঁচা সম্ভব

সর্বাধিক পঠিত

পদ্মাপাড়ে লোকালয়ে কুমির, এলাকাজুড়ে আতঙ্ক

মাংস বেশি খাওয়ার পর শরীরকে স্বস্তি দেয় যেসব খাবার

নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর

৩০০ পদে জনবল নিবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে

হিন্দুত্ববাদীরা তাজমহল ভেঙে কবে মন্দির বানাবে-মাহমুদুর রহমান

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ডায়াবেটিক রোগীর করণীয়

হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট :হাসনাতকে স্পিকার

পপুলার ফার্মায় নিয়োগ, সাপ্তাহিক ২ দিন ছুটি