পদ্মাপাড়ে লোকালয়ে কুমির, এলাকাজুড়ে আতঙ্ক

Post Image



মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শ্যামুবাড়ি গ্রামে কয়েক দিন ধরে কুমির লোকালয়ে উঠে আসার খবরে আতঙ্ক বিরাজ করছে। এরমধ্যে স্থানীয়দের ক্যামেরায় ধরা পড়েছে একটি কমির। তবে  স্থানীয়দের দাবি, রাতে এবং ভোরে পদ্মা নদী থেকে অন্তত কুমির উঠে আসছে লোকালয়ে। বেশ কয়েকদিন ধরেই কুমিরদুটি দেখতে পাচ্ছেন বাসিন্দরা।


সামুরবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের একটি পুকুর পাড়ে অন্তত দুটি কুমির দেখা গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী হয়ে পুকুর পাড়ে ভিড় করছেন স্কুলশিক্ষার্থী ও আশপাশের এলাকার বহু মানুষ।


স্থানীয় যুবক মো. হায়াৎ হোসেন ও মো. রানা ওরফে মধু জানান,  গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পথচারীরা পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় গোঁয়ালঘরের কাছে একটি কুমির দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে টর্চলাইটের আলোতে কুমিরটির ছবি তোলার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে পুকুর পাড় থেকে নদীর দিকে চলে যায়।


স্থানীয় গৃহবধূ সালিনা বেগম বলেন, “রাতে গোঁয়ালঘরের পাশে কুমির দেখতে পাই। ছবি তুলতে গেলে সেটা পুকুর পাড় থেকে সরে যায়।”


এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। 


এবিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন জানা, স্থানীয়রা কুমির দেখার বিষয়টি অবহিত করেছে। এবিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে খবর দেওয়া হয়েছে।  তারা পৌছালে প্রাণীটি রেইসকিউ করা হবে।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যেভাবে এআই দিয়ে আয় করবেন

গর্ভাবস্থায় ঠান্ডা পানি পান করলে কী হয়?

প্রতিদিন যে ৩ ফল খেলে চুল পড়া কমে

জুলাই গণহত্যার বিচার চান শহীদ ফাইয়াজের পরিবার

ডায়াবেটিসে কোন ফল খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন?

আজ ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস

পপুলার ফার্মায় নিয়োগ, সাপ্তাহিক ২ দিন ছুটি

মাইক্রোপ্লাস্টিক কী? কেন ক্ষতিকর, কীভাবে বাঁচা সম্ভব

সর্বাধিক পঠিত

মাংস বেশি খাওয়ার পর শরীরকে স্বস্তি দেয় যেসব খাবার

নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর

৩০০ পদে জনবল নিবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে

হিন্দুত্ববাদীরা তাজমহল ভেঙে কবে মন্দির বানাবে-মাহমুদুর রহমান

হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ডায়াবেটিক রোগীর করণীয়

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট :হাসনাতকে স্পিকার

পপুলার ফার্মায় নিয়োগ, সাপ্তাহিক ২ দিন ছুটি

কলেজ শাখা ছাত্রদল সভাপতির আঘাতে ২ পুলিশ সদস্য আহত