পলাতক কর্মীদের একত্রিত করার চেষ্টা, ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

Post Image

নীলফামারীর কিশোরগঞ্জে পলাতক নেতাদের একত্রিত করার প্রস্তুতির অভিযোগে তুই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের মৃত মফেল উদ্দিনের ছেলে মহির উদ্দিন বসুনিয়া (৬০), আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের মৃত বদি মাস্টারের ছেলে পিয়ারুল ইসলাম (৩০)।

মঙ্গলবার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য মহির উদ্দিন বসুনিয়া ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য পিয়ারুল ইসলাম আওয়ামী লীগের পলাতক সদস্যদের একত্রিত করে গোপন বৈঠকের প্রস্তুতি নেয়ার চেষ্টা করে। তারা দেশের আইন শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করতে তাদের পলাতক সদস্যদের একত্রিত করছে। এছাড়া তারা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার জন্য অর্থের যোগান দেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া দুইজনে বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুর ও হামলা মামলার আসামি। তাদের সোমবার দিবাগত গভীর রাতে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম আমার দেশকে জানান, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় তারা পলাতক নেতাকর্মীদের একত্রিত করে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুর ও হামলা মামলার আসামি। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী