মোস্তাফিজ ইস্যুতে ভারতকে ধিক্কার জানালেন মিশা সওদাগর

Post Image

আইপিএলের এবারের আসরে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপির চুক্তিতে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দেওয়া হয়। 


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বোর্ডের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।


আজ রবিবার (৪ জানুয়ারি) চলচ্চিত্রের শীর্ষ এই খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। এদিন দুপুরে চলচ্চিত্রে আসার আগে নিজে একজন ‘স্পোর্টসম্যান’ ছিলেন সেই গল্প করতে করতে মিশার কথায় উঠে আসে মুস্তাফিজ, আইপিএল ইস্যু ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অভদ্র আচরণ।


মিশা বলেন, “আমি ক্রিকেট খুবই পছন্দ করি। খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই।”  মিশা বলেন, ‘এই ছেলেটা (মুস্তাফিজ) যেখানেই খেলতে যায় সেখানে সে ভালো করে।


মাঝখানে সমস্যা হয়েছিল, ঠিক করে ফিরেছে। এখন যেখানেই যাচ্ছে রেজাল্ট করছে। শাহরুখ খানের দলে ১২ কোটি টাকায় গিয়েছিল। ও তো এখন গ্লোবাল স্টার।

ওর সম্মান মানে তো আমাদের সম্মান।


চলচ্চিত্রের এই খলনায়ক বলেন, ‘রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করল। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। তাদের সঙ্গে আমরা কখনোই আপস করব না।


মিশা বলেন, ‘যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলে ওদের সঙ্গে আমাদের মেলালে হবে না, আমরা চাই ভালো মানুষ। যারা ধর্ম করবে, কর্ম করবে। বিশালাকার মানসিকতার সংস্কৃতি লালন করবে। মুস্তাফিজকে স্টপ করা মানে শুধু আমাদেরকেই না, এটা বিশ্বব্যাপী বাজে রুচির পরিচয় বহন করল।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতি নিয়ে যা বললেন অপু

গোলাপি আভায় জয়া আহসানের জাদু

সালমানের আগে কার সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বরিয়া, কোন সত্যি এলো প্রকাশ্যে?

শোবিজ ছেড়ে ধর্মের পথে বর্ষা! ধন্যবাদ দিলেন আজহারীকে

পরীমনির থেকে মুক্তি চান আসিফ

দীর্ঘদিনের গুঞ্জনই সত্যি হলো, বিয়ে করছেন জেফার-রাফসান

নতুন রূপে শ্রাবন্তী

এখানে নতুন কিছু করার সুযোগ আছে : বুবলী

সর্বাধিক পঠিত

সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি, পালাইনি বাসাতেই আছি: ডন

সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

মোস্তাফিজ ইস্যুতে ভারতকে ধিক্কার জানালেন মিশা সওদাগর

সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ

পরীমনির থেকে মুক্তি চান আসিফ

পাকিস্তানের হানিয়ার সাথে জুটি বাঁধছেন শাকিব!

উদ্যোক্তাদের আস্থার অভাব শিল্প উৎপাদনকে প্রভাবিত করছে: ঢাকা চেম্বার

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

দীর্ঘদিনের গুঞ্জনই সত্যি হলো, বিয়ে করছেন জেফার-রাফসান