তা'মীরুর মিল্লাত টঙ্গীতে ইবনে ফিরনাস সায়েন্স ফেস্ট’২৫ উদ্বোধন

Post Image


এসো খুলে দেই,

সম্ভাবনার অবারিত সব দ্বার,

বিজ্ঞান দিয়ে ভিত গড়ি

ফের নতুন সভ্যতার।"


এই স্লোগানকে সামনে রেখে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় কামিল মাদরাসা টঙ্গীর গুরুত্বপূর্ণ ক্লাব ‘তা'মীরুল মিল্লাত সায়েন্স ক্লাব’-এর আয়োজনে চারদিনব্যাপী ইবনে ফিরনাস সায়েন্স ফেস্ট’২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর সম্মানিত অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সম্মানিত ভিপি মুহাম্মদ ইকবাল কবির।


বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাকসু-এর জিএস সাইদুল ইসলাম সাঈদ, গণিত প্রভাষক জনাব মাজহারুল ইসলাম, জীববিজ্ঞান প্রভাষক জনাব রোকনুজ্জামান।


এছাড়াও মানবসম্পদ সম্পাদক মাহাদী হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সহ ছাত্র সংসদ ও সায়েন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু-এর বিজ্ঞান সম্পাদক শোয়াইবুর রহমান-এর ব্যবস্থাপনায়, মিল্লাত ক্যারিয়ার কাউন্সিলের পরিচালক আরিফুল ইসলাম ও সায়েন্স ক্লাবের পরিচালক চৌধুরী আবিদ হাসান-এর যৌথ সঞ্চালনায় উক্ত উৎসবে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


সম্মানিত অতিথিদের বক্তব্য শেষে উৎসবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর উপস্থিতিতে ক্যাম্পাস মাঠে বেলুন উড্ডয়নের মাধ্যমে “ইবনে ফিরনাস সায়েন্স ফেস্ট’২৫”-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়।


উল্লেখ্য, উদ্বোধনী দিবসে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উৎসব চলমান থাকবে ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে