আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Post Image

ওয়ানডে সিরিজ জয়  দিয়ে শুরুর লক্ষ্য নিয়ে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। 

আজ বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

সদ্যই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা। এশিয়া কাপের ব্যর্থতার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে বাজে রেকর্ডকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ; কিন্তু মাঠের লড়াইয়ে বাজিমাত করে টাইগাররা।

আবুধাবিতে প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, সেই প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের। প্রথম ওয়ানডেতেই সাইফ হাসানের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। তানজিদ হাসান ও পারভেজ হোসেন ওপেনিং করলে সাইফকে দেখা যাবে তিনে। সেক্ষেত্রে সাবেক অধিনায়ক শান্তকে ব্যাট করতে দেখা যাবে চারে। সাইফ মিডল অর্ডারেও খেলতে পারেন। তখন শান্তকে দেখা যাবে তিনে।

ওয়ানডের ফর্ম বিবেচনায় তাওহীদ হৃদয়, জাকের আলীর একাদশে জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত বলা যায়। সঙ্গে আছেন অধিনায়ক মিরাজ। ফলে শামীম ও নুরুল একাদশে সুযোগ পাবেন না হয়তো। তবে পারভেজ ইমনকে বসিয়ে যদি সাইফকে ওপেনিংয়ে নামানো হয় সেক্ষেত্রে সোহানকে একাদশে দেখা যেতে পারে।

পেস বোলিংয়ে নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তৃতীয় পেসার হিসেবে সাকিবের থাকার সম্ভাবনা বেশি। স্পিনার হিসেবে তানভীরের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই