শহীদ আবরার ফাহাদ স্মরণে সরকারি বাঙলা কলেজে ‘নিপীড়নবিরোধী দিবস’ পালন

Post Image


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়নবিরোধী দিবস’ পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বাঙলা কলেজ শাখা। এ উপলক্ষে মঙ্গলবার ( ৭ অক্টোবর ) বাদ যোহর ক্যাম্পাসের মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মো. কামরুল হাসান, সংগঠনের সভাপতি আবির মাহমুদ সোহাগ এবং সেক্রেটারি সাইফুর রহমান সাকিব। আলোচনা সভায় বক্তারা শহীদ আবরারের স্মৃতিচারণা করে বলেন, “আবরার ফাহাদ ছিলেন সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। দেশের ছাত্র রাজনীতিতে এমন হিংস্রতা ও বর্বরতার পুনরাবৃত্তি কেউ চায় না।”


শহীদ আবরার ফাহাদের রূহের মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়। 


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে এ দিবসটি পালিত হয়। সংগঠনটি ৭ অক্টোবরকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে ঘোষণা ও যথাযথভাবে পালনের দাবি জানায়।


প্রসঙ্গত, ২০১৯ সালের এই দিনে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে রাতভর নির্যাতনের শিকার হয়ে নিহত হন। তাঁর এই মৃত্যু বাংলাদেশের ছাত্রসমাজের কাছে ন্যায়বিচার ও স্বাধীন মতপ্রকাশের প্রতীকে পরিণত হয়েছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে