বিসিবি নির্বাচনে পরিচালক পদে যারা বিজয়ী হলেন!

Post Image

বিসিবির নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ এই চেয়ারে বসছেন তিনি। তবে অনাকাঙ্ক্ষিত যা হওয়ার, তা আগেই হয়েছে। আজ সবকিছু ছিলো প্রত্যাশিতই। তবে অস্বাভাবিক কোনো পরিবর্তন নেই সহ-সভাপতি পদেও। প্রত্যাশামতোই সহ-সভাপতি পদে আসছেন নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ। নির্বাচিত হয়েছেন ইফতেখার রহমান মিঠুও।

তবে আলোচনার শেষ ছিল না এই নির্বাচন ঘিরে। তবে শেষ পর্যন্ত সব বাধা উপেক্ষা করে সোমবার অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। যেখানে ছিলেন না তামিম ইকবালসহ আগেই সরে যাওয়া ২১ জন পরিচালক প্রার্থী।

বাকিদের নিয়েই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি দুজন পরিচালক এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে।

সবচেয়ে বেশি আলোচিত ‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার ছিলেন। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং ৯ সশরীরে এসে ভোট দিয়ে গেছেন। বাকি ৩৩ জন ভোট দেননি।

এদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২ জনের ভোট কাস্ট হয়েছে। ৫ ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি।

রাজশাহী বিভাগে ৯টি ভোট থাকলেও সেখানে ভোট পড়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে এবং একজন সশরীরে ভোট দিয়ে গেছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে।

অন্যদিকে জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। ৭ ভোট পেয়েছেন দেবব্রত পাল।

বিভিন্ন ক্যাটাগরি থেকে পরিচালক হলেন যারা-

ক্যাটাগরি- ১

ঢাকা বিভাগ— আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম।

চট্টগ্রাম বিভাগ— আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর।

খুলনা বিভাগ— আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান।

রাজশাহী বিভাগ— মুখলেসুর রহমান খান।

রংপুর বিভাগ— হাসানুজ্জামান।

সিলেট বিভাগ— রাহাত সামস।

বরিশাল বিভাগ— শাখাওয়াত হোসেন।


ক্যাটাগরি- ২

ইশতিয়াক সাদেক— ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

আদনান রহমান দীপন— রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

ফায়াজুর রহমান—উত্তরা ক্রিকেট ক্লাব।

আবুল বাশার— প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব।

আমজাদ হোসেন— ঢাকা স্পার্টান্স ক্রিকেট ক্লাব।

শানিয়ান তানিম— ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব।

মোখছেদুল কামাল— গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব।

এম নাজমুল ইসলাম— ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি।

ফারুক আহমেদ— রেঞ্জার্স ক্রিকেট একাডেমি।

মনজুর আলম— রেগুলার স্পোর্টিং ক্লাব।

মেহরাব আলম চৌধুরী— যাত্রাবাড়ি ক্রীড়া চক্র।

ইফতেখার রহমান মিঠু— ভাইকিংস ক্রিকেট একাডেমি।

ক্যাটাগরি- ৩

খালেদ মাসুদ পাইলট

জাতীয় ক্রীড়া পরিষদ

এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

সর্বশেষ খবর

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

সর্বাধিক পঠিত

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

অস্ট্রেলিয়ায় আশ্রয়: অবশেষে দেশে ফিরে এসেছে ইরান নারী ফুটবল দল

লুঙ্গি এনগিডি এখন কেমন আছেন

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবারসির

‘বিশ্বকাপে না খেলা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’, মুখ খুললেন মিরাজ

ক্রোয়েশিয়া ম্যাচের আগে বিশেষ বার্তা রোনালদোর

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!