শিক্ষক দিবসে সরকারি বাঙলামী কলেজ শাখা শিবিরের ব্যতিক্র উদ্যোগ

Post Image

শিক্ষক দিবসে সরকারি বাঙলা কলেজ শাখা শিবিরের ব্যতিক্রমী উদ্যোগ 

প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বজুড়ে শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে এবং তাদের অধিকার নিয়ে আলোচনা করতে পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। এরই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজে এক সেমিনারের আয়োজন করে।

এতে অংশ নেন—কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। দিবসটি উপলক্ষে ছাত্রশিবিরের সরকারি বাঙলা কলেজ শাখা শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে। পরে শিক্ষক সমাজের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাঁদের হাতে উপহার সামগ্রী তুলে দেন শাখা সভাপতি আবির মাহমুদ সোহাগ এবং সেক্রেটারি সাইফুর রহমান সাকিব।

এ সময় শিবির নেতৃবৃন্দ বলেন, শিক্ষকগণ জাতির আলোকবর্তিকা ও দিকনির্দেশক। তাঁদের নৈতিকতা, জ্ঞান ও ত্যাগ সমাজকে আলোকিত করে। শিক্ষককে যথাযথ সম্মান দেওয়া প্রতিটি শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব।

এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল—শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন, যার মাধ্যমে শিক্ষকদের একক ও বিচ্ছিন্ন অবস্থান থেকে বের করে এনে একটি সম্মিলিত পেশাগত পরিচয়ে প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাদের অবদান স্মরণে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড